বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ মার্চ ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাফীর সঙ্গে ‘বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন তমা

বিনোদন ডেস্ক | ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন পুরোনো। নতুন করে খবর চাউর হয়েছে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার করছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেন পরিচালক-নায়িকা; সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ তৈরি হয়েছিল। সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এরপর থেকেই রাফী-তমার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও নীরবতা ভেঙেছেন এই নায়িকা।

মঙ্গলবার (৪ মার্চ) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তমা মির্জা। যেখানে তিনি বলেন, আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি।

তিনি বলেন, আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার।

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তমা মির্জা বলেন, তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তমার সঙ্গে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০