
কয়রা (খুলনা) প্রতিনিধি: সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনার কয়রায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা শাখার আয়োজনে উপজেলার তিনরাস্তার মোড়ে এই মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রার আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ, মূখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, মুখপাত্র রওশন হৃদি, উপদেষ্টা সদস্য শাহরুল ইসলাম সুজন প্রমুখ।
বক্তরা বলেন, সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন