বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুপার ওভারে কোনো রান না দিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: সুপার ওভার ঘিরে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। এর অবশ্য যথেষ্ট কারণও আছে। এক ওভারের মধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফলে এখানে বলে বলেই মোড় নেয় ম্যাচের ভাগ্য! কিন্তু এবার সুপার ওভারে ঘটল ভিন্ন এক ঘটনা। যা আগে কখনো দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি গড়ায় সুপার ওভারে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটেব এমন ঘটনা এবারই প্রথম।

বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করেছে। এহসান খানের করা সুপার ওভার শুরু হয় ডট বল দিয়ে। প্রথম বল ডট হওয়ার পরের দুই বলে টানা দুই উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় বলে বাবর হায়াতকে ক্যাচ দিয়েছেন আমের বিন। আর তৃতীয় বলে নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ।

আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। ফলে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন।

এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকংয়ের ৩ বল লেগেছে জয়ের বন্দরে পৌঁছাতে। বাবর ইনিংসের প্রথম দুই বল ডট খেলেছেন। তিন নম্বর বলে এক রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।

২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। তাছাড়া ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সুপার ওভার মেডেন দিয়েছিলেন সুনীল নারিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০