বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে।

অন্যদিকে, ইতিহাসগড়া মুস্তাকিম খেলেছেন ১৭০ বল। বিনিময়ে ৫০ চার ও ২২টি ছক্কায় তিনি ৪০৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা দেশের যেকোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও প্রথম ৪০০ রানের ইনিংস। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামব্রিয়ানের জয়ের পথ তৈরি করে দেয়। যার সামনে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল দাঁড়াতেই পারেনি।

লক্ষ্য তাড়ায় দলীয় ফিফটিও পূর্ণ করতে পারেনি সেন্ট গ্রেগরিস। ১১.৪ ওভারেই তারা গুটিয়ে গেছে মাত্র ৩২ রানে। এমনকি দলটির একাদশ ব্যাটার অপূর্ব বাড়ই (১০) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া মাত্র ১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান হৃদয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত মেলা বন্ধ করলো প্রশাসন

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

তালায় সাধারণ জ্ঞান ও বিতর্ক চর্চার আসর

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

১০

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

১১

মেয়ের মা হলেন বুবলী

১২

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

১৩

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১৪

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১৫

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

১৬

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

১৭

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১৮

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১৯

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705