বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলার সকল সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সোহরাওয়ার্দী পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।

পরে উপজেলা পরিষদের মাঝে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান হাফিজকে সাথে নিয়ে প্যারেড পরিদর্শন করেন তিনি।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা পরিবার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নমন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

দুপুরে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনা করা হয়। এছাড়া এতিমখান, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০