বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ুবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর পরিকল্পনা তৈরির দাবিতে শ্যামনগরে ধর্মঘট

এম জুবায়ের মাহমুদ: বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শ্যামনগর উপকূলে ‘জলবায়ু ধর্মঘট’ কর্মসূচি পালন করেছে স্থানীয় তরুণ জলবায়ু কর্মীরা।

শুক্রবার (১১ এপ্রিল) সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সামনে ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ও পরিবেশবাদী সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ জলবায়ু কর্মীরা জ্বালানি খাতের রূপান্তর, জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন, নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা, বিভিন্ন জ্বালানিনীতির সমন্বয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিপদ নিয়ে নানা স্লোগান দেয়।

এসময় বাংলাদেশে জলবায়ুবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তন আর পানি-সংকট এখন আর কথার কথা না। এসব সমস্যা সমাধানে এখনই আমাদের উদ্যোগ নিতে হবে।

এসময় ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের খুলনা বিভাগীয় উপদেষ্টা হাফিজুর রহমান হাফিজ বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার শ্যামনগর অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জলবায়ুর বৈশ্বিক দরবারে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ার মতো না। অন্যদিকে জাতীয়ভাবে দুর্যোগপ্রবণ অঞ্চলের জন্য বিশেষ কোনো এখনো গ্রহণ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০