বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া টেকসই ভবিষ্যৎ কল্পনা করা সম্ভব নয়

‎কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় তরুণদের অংশগ্রহণে জলবায়ু ধর্মঘট অনু্ষ্ঠিত হয়েছে।

শুক্রবার (‎১১ এপ্রিল) স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীদের সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও ইসলামিক রিলিফ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করুন, আমরা নতুন বাংলাদেশের জন্য চাই নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা’।

‎কয়রা সদরের গোবরা গ্রামের নিকটবর্তী নদীর চরে ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদ মদিনাবাদ খেয়াঘাট ও রাস্তার পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে সংগঠনের সদস্যরা ‘জলবায়ুর সুবিচার, উপকূলবাসীর অধিকার’, ‘জলবায়ু ন্যায্যতা চাই’, ‘উন্নয়ন চাই – ধ্বংস নয়’, ‘জীবাশ্ম জ্বালানি রোধ করি, সৌর ও বায়ু শক্তিতে ভবিষ্যৎ গড়ি’, ‘উই ওয়ান জাস্টিস, ক্লাইমেট জাস্টিস’ সহ নানা স্লোগান দেন।

‎ইয়ুথনেট গ্লোবাল এর কয়রা প্রতিনিধি রাসেল আহাম্মেদ জানান, কয়রা উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানকার মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন, সবকিছুই সরাসরি মোকাবিলা করছে অথচ এসব অঞ্চলেই ইটের ভাটাসহ জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হচ্ছে, এলাকার গাছ কেটে বেড়িবাঁধ সংস্কার করা হয়। যা পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে উন্নয়ন হবে পরিবেশবান্ধব। নবায়নযোগ্য জ্বালানি ছাড়া টেকসই ভবিষ্যৎ কল্পনা করা সম্ভব নয়।

‎সংগঠনের প্রতিনিধি নিরাপদ মুন্ডা বলেন, উন্নত দেশের বলির শিকার আমরা, জলবায়ুর সুবিচার আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের অধিকার। তাই জলবায়ু সংকট মোকাবিলায় নীতিনির্ধারকদের প্রতি কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

‎ইয়ুথনেট কয়রার নারী প্রতিনিধি ইসরাত জাহান এশা বলেন, জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকার অধিকার সবার কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি মৌলিক অধিকার থেকেও। জলবায়ুর সুবিচার চাই।

‎এছাড়া ধর্মঘটে বক্তব্য রাখেন, বাসিরুল ইসলাম, কুদরতুল্লাহ ফারুকি, রাসেল রানা, সাথী খাতুন, সুব্রত মুন্ডা, শাকিলা পারভীন, আব্দুর রহিম, সোহেল রানা, আব্দুল আলিম, ইমরানুল কবির, মুসলিমা খাতুন প্রমুখ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!