বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ সাতক্ষীরার সোহেল ইসলাম

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকছেন এরিয়ান্স ক্লাবের সাবেক খেলোয়াড় ও সাতক্ষীরার কৃতি সন্তান সোহেল ইসলাম। এই সিরিজে থাকছেন না দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমূল আবেদীন বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে সোহেল ইসলাম স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। মুশতাক আহমেদ এখনো আমাদের সঙ্গে (বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ) আছেন। তবে এই সিরিজে তিনি থাকবেন না।’

পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। প্রাথমিকভাবে মুশতাকের সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তাঁর কাজে সন্তুষ্ট হওয়ায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

সর্বশেষ চুক্তি অনুযায়ী, মুশতাক বছরে ১৩০ দিন বোর্ডের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করবেন। বিসিবির মনে হয়েছে জিম্বাবুয়ে সিরিজে মুশতাককে প্রয়োজন নেই। সোহেল ইসলামকে দিয়েই কাজ চালানো যেতে পারে।

সাবেক অফ স্পিনার সোহেল ইসলাম সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন। এর আগে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতিতেও জাতীয় দলে এই ভূমিকায় তাঁকে দেখা গেছে।

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ দলে যোগ দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি আসার আগে থেকেই শোনা যাচ্ছিল, প্রধান কোচ বিদেশি হলেও সহকারী কোচ হিসেবে স্থানীয়দের দেখা যেতে পারে। সেটা শুরু হয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনকে দিয়ে। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ সালাহউদ্দীন বেশ আগে থেকেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন সোহেল ইসলাম।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগামীকাল বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা জিম্বাবুয়ে দলের। ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলটি পরদিন বুধবার সকালে সিলেটে যাবে। সেখানে প্রথম টেস্ট শুরু ২০ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!