বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর-বেনাপোল সড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ

বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো একটি কৃষ্ণচূড়া গাছ। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যান চালক। যান চলাচল বন্ধ হয় সড়কে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারে পাশের পুরাতন কৃষ্ণচূড়া গাছটি চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান গেটের সামনে রাস্তার পাশের একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল চলন্ত একটি ট্রাক (যশোর ট ১১ -৬০৪২) এর উপর ভেঙে পড়ে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর পড়া গাছটি করাত দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায় যান চলাচল শুরু হয়।

নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল সরিয়ে ফেলা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!