
যশোরের কেশবপুরের মঙ্গলকোটের উপর দিয়ে বয়ে গেছে বুড়িভদ্রা নদী। নদীর পানি শুকিয়ে গেছে। মাছ ধরার জন্য কিশোররা নদীতে জমে থাকা শেওলা দিয়ে বেড়ি বাঁধছে। এক সময়ের খরস্রোতা বুড়িভদ্রা আজ মরা নদীতে পরিণত হয়েছে। নদীর এই মৃত্যু কেবল পানি সংকট নয়; জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য ও মানুষের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নদী একটি জীবন্ত সত্ত্বা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বুড়িভদ্রার অস্তিত্ব থাকবে না। হুমকির মুখে পড়বে নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রা। –জিএম মিন্টু, কেশবপুর (যশোর) প্রতিনিধি, দ্য এডিটরস
মন্তব্য করুন