বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিধ্বংসী হেড যখন ‘ডট বাবা’

স্পোর্টস ডেস্ক: আইপিএলে এত ধীরগতির ইনিংস কখনও খেলেননি ট্রাভিস হেড। গতকাল বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দেখা গেল এক অন্য হেডকে। উইকেটে থিতু হয়েও শুধু ডটই হজম করেছেন, ব্যাটিংয়ের গিয়ার আর পরিবর্তন করতে পারেননি। বিধ্বংসী হেড যেন বনে গেলেন ডট বাবা!

হায়দরাবাদের হয়ে ইনিংস ওপেন করতে নেমে সাধারণত বিধ্বংসী ইনিংস খেলতে দেখা যায় হেডকে। ছক্কা মেরে বোলারদের লাইন-লেংথ এলোমেলো করে দিতে যিনি পারদর্শী। ভারতীয় সমর্থকরা তো ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে তার খেলা সেই ইনিংস এখনও ভুলতে পারেননি। সেই হেডকে শান্ত করে রাখলেন গতকাল জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডে, ট্রেন্ট বোল্টরা।

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও হেড একটাও ছক্কা মারতে পারেননি। যিনি ব্যাট করলে দল ২০ ওভারে ৩০০ রান তোলার স্বপ্ন দেখে, সেই ব্যাটার একটিও ছক্কা মারতে পারবেন না! এটা সত্যিই অবিশ্বাস্য ছিল।

সবমিলিয়ে ২৮ বলে ২৯ রান করেছেন হেড। উইল জ্যাকসের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি নো বলে ক্যাচ দিয়েছিলেন। ফ্রি হিটেও ক্যাচ দিয়েছিলেন। পর পর দু’বলে আউট হলেও বেঁচে যান নো বল এবং ফ্রি হিটের কল্যাণে। তার আগে অবশ্য হেডের ক্যাচও ফেলেছিলেন মুম্বইয়ের ফিল্ডাররা।

মুম্বইয়ের বিপক্ষে এ দিন হেডের স্ট্রাইক রেট ছিল ৯৬.৫৫। আইপিএলে এটাই তার মন্থরতম ইনিংস (যে ইনিংসে অন্তত ২০ রান করেছেন)। টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে তার স্ট্রাইক রেট ১০০ এর কম রইল (যে ইনিংসে অন্তত ২০ রান করেছেন)।

শুধু ব্যাট হাতে মন্থর ইনিংসই নয়, বৃহস্পতিবার ক্যাচও ফেললেন হেড। মুম্বইয়ের ইনিংসের পঞ্চম ওভারে বল করছিলেন মোহাম্মদ শামি। ওভারের শেষ বলে জ্যাকস কভারের দিকে মেরেছিলেন। বাঁ দিকে সরে গিয়ে ক্যাচ নিতে গিয়েছিলেন হেড। কিন্তু দু’হাত বাড়িয়েও বল ধরতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০