বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহজাবীনের অন্যরকম এক প্রথম জন্মদিন

বিনোদন ডেস্ক: এবারের জন্মদিনটা একেবারেই আলাদা। অন্যরকম অনুভূতি, অন্যরকম আয়োজন ঘিরে থাকবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে কেন্দ্র করে। কারণ বিয়ের পর প্রথম জন্মদিন পালন করবেন এবার। সম্প্রতি ভালোবেসে বিয়ে করেছেন তিনি নির্মাতা আদনান আল রাজীবকে। বেশ সুখে-উপভোগে কাটছে দুজনের দিনগুলো।

তার ভিড়ে রঙিন হয়ে উঠবে মেহজাবীনের আজকের দিনটা। ১৯ এপ্রিল এই লাস্যময়ী তারকার জন্মদিন। কেমন আয়োজন হচ্ছে বা বিশেষ প্ল্যান কি? ঘটা করে তেমন কিছু জানাননি অভিনেত্রী। চেয়েছেন দোয়া ও আশির্বাদ। কাজ ও সংসার নিয়ে যেন সময়গুলো কেটে যায়।

মেহজাবীন বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। জন্মদিন স্বামীর বাড়িতে কাটবে। তবে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করার ইচ্ছে আছে। সবাই আমাদের জন্য দোয় করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’

মেহজাবিনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। রাত বারোটার পরে দেখেই ভক্ত শোভাকাঙ্খিদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

লাক্স তারকা হিসেবে পথচলা শুরু করা মেহজাবীন এক যুগের ক্যারিয়ার নিয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী। ২০২৪ সালটা ছিল তার জন্য স্পেশাল। সে বছরই তিনি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন। ব্যবসায়িক সাফল্য আসেনি, তবে অভিনেত্রী হিসেবে শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করেছেন।

গেল ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেয়েছে প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি। এতে তার বিপরীতে ছিলেন জোভান। খুব প্রশংসা পেয়েছে নাটকটি দর্শকের কাছে। ১৫দিনে ৪৪ লক্ষেরও বেশি ভিউয়ার্সও পেয়েছেন।

মেহজাবীন জানান, আগামী সপ্তাহে একটি বড় কাজের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০