বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভরপুর অ্যাকশনে আরিফিন শুভ’র প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক: বেশ অনেকদিন ধরেই পর্দার বাইরে ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ এর পর থেকেই একরকম আড়ালেই চলে যান এই নায়ক। দেশের পট পরিবর্তনের পর বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি।

আবার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন আরিফিন শুভ। গত বছরে দিয়েছিলেন সংসার ভাঙার খবর। একাকীত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেছিলেন।

এমন চড়াই-উৎরাই মুহূর্ত কাটানোর পর হঠাতই আরিফিন শুভকে অ্যাকশন অবতারে দেখে চমকে গেল সকলে! বলা বাহুল্য, এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা- তা স্পষ্ট হলো নায়কের একটি ঝলক থেকেই।

এদিকে আসছে কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে ফিরছেন আরিফিন শুভ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির, এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

এরপর থেকেই অধীর আগ্রহে নায়কের ভক্তরা। এমন সময়েই সেই ঝলকে ধামাকা দিয়ে বসলেন আরিফিন শুভ! সেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্ধুমার এক অ্যাকশন অবতারে।

বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের সেই ঝলক রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মাঝে। আর নিয়ে চলছে নানা আলোচনা। ঝলকটি দেখার পর দর্শকদের দাবি, এবার একটা সুপার ডুপার কামব্যাক হতে চলেছে আরিফিন শুভ’র।

শুধু তাই নয়, মন্তব্যঘরে নায়ককে ‘শুভকামনা’ জানাতে ভোলেননি ভক্তরা। আবার সেই ঝলকটি শেয়ার করে নায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তারকা অঙ্গনের অনেকে।

এদিকে সেই ঝলকটি প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়াল রাখেন আরিফিন শুভ। নায়ক শুধু জানিয়ে দিলেন- ‘আসিতেছে’। নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন- আরিফিন শুভর নতুন কাজ, তবে কি তার আসন্ন চলচ্চিত্র ‘নীলচক্র’ এর দৃশ্য এটি?

উল্লেখ্য, নির্মাতা মিঠু খানের নির্মাণে ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০