বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফসলি জমি থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ, ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 50.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা কয়রা, এ উপজেলার বিভিন্ন স্থানে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ চলছে। স্থানীয় জমির মালিকদের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের অবহিত না করেই ব্যক্তিগত জমি থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতি পূরণের ব্যবস্থা করা হয়নি।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত ৩১জন জমির মালিক।

লিখিত বক্তব্যে জমির মালিকদের পক্ষে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চোরামুখা গ্রামের কর্ণধর মন্ডল বলেন, উপকূলীয় জনপদ কয়রার দক্ষিণ বেদকাশীতে বার বার প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তাদের জীবন চলে। টেকসই বেড়িবাঁধ তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। সরকার কর্তৃক পুনর্বাসন প্রকল্পের আওতায় পাউবো সাতক্ষীরা পওর বিভাগ-২ এর অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ বেঁড়িবাঁধ সংস্কারের কাজ করছে।

তিনি অভিযোগ করেন, বেঁড়িবাঁধ সংস্কারের সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন রাস্তার বাইরের খাস জায়গা থাকা সত্ত্বেও ভেতরের অংশে তাদের ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে বাঁধ সম্প্রসারণ করে। এতে তাদের অনেক জমি বাঁধের নিচে চলে গেছে। জমির মালিকরা বাধা দিলে সরকার তাদের আশ্বস্ত করেন। তবে রাস্তা সংস্কারের কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের কোনো সুরাহা হয়নি।

কর্ণধর মন্ডল আরও অভিযোগ করেন, বেড়িবাঁধ সংস্কারের জন্য প্রয়োজনীয় মাটি স্থানীয় এক প্রভাবশালী নেতা ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে ‘আমিন এন্ড কোং’ জোরপূর্বক তাদের কৃষি জমি থেকে এক্সভেটর দিয়ে মাটি কেটে নিয়েছে। এতে তাদের কৃষি জমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। বাঁধা দিতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন দুর্ব্যবহার করে এবং কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানায়।

তিনি জানান, এ বিষয়ে গত ২ ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-০২ এর নির্বাহী প্রকৌশলী ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর এলাকায় মানববন্ধন করা হয়। পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত জমির তালিকা তৈরি করে দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সাতক্ষীরা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি বলেও অভিযোগ করেন তারা।

তবে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মনে করেন, পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পওর বিভাগ-২ এর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ তাদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে মারাত্মক ক্ষতি করেছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এন্ড কোং কর্তৃক তাদের জমিগুলো ভরাট করে দেওয়ার জোর দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!