বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে জামাইয়ের বটির কোপে শ্বাশুড়ি গুরুতর আ-হ-ত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে জামাইয়ের এলোপাতাড়ি বটির কোপে আহত হয়েছেন শ্বাশুড়ি তহমিনা খাতুন।

তিনি বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ এপ্রিল) সকালে কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায়। এ ঘটনায় শ্বাশুড়ি তহমিনা বাদী হয়ে জামাই শাওন শেখ (২৫), তার ভাই সোহান শেখ (২৮) ও তার পিতা আলতাফ শেখ (৫০) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া গ্রামের প্রবাসী জয়নাল আবেদীন এর স্ত্রী তহমিনা (৪৫) এর সাথে জামাই কেশবপুর পৌরসভার আলতাপোল গ্রামের শাওন শেখের (৫০) দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে জামাই শাওন শেখ, তার বড় ভাই সোহান শেখ ও তাদের পিতা আলতাফ শেখ গত সোমবার (২৮ এপ্রিল) সকালে পৌরশহরের সাহাপাড়া এলাকায় তহমিনার ভাড়া বাসায় অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওইসময় তহমিনা প্রতিবাদ করলে জামাই শাওন শেখ তাকে হত্যার উদ্দেশ্য বাসায় থাকা ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে। এছাড়া সোহান ও তার পিতা আলতাফ শেখ এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০