বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের স্বদেশের আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পথে বাধা হয়ে থাকা জরুরি সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন- যেমন পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালার অকার্যকর বাস্তবায়ন।

মানববন্ধন থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- নবায়নযোগ্য প্রকল্পের দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন; স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিড আধুনিকীকরণ; জাতীয় বিদ্যুৎ খাতের বাজেটে কমপক্ষে ২০% নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা; দেশীয় ব্যাংকগুলোর জ্বালানি খাতের অর্থায়নের কমপক্ষে ২৫% নবায়নযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ; নবায়নযোগ্য প্রযুক্তির ওপর আমদানি শুল্ক কমানো এবং ট্যারিফ শর্ত বাতিল; বিদ্যুৎ নেই, বিল নেই নীতি বাস্তবায়ন নিশ্চিত করা।

এসময় স্বদেশ-এর দেবজ্যোতি ঘোষ বলেন, এই আন্দোলন সাতক্ষীরার একটি সবুজ ও ন্যায্য ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্পের প্রকাশ। নীতিমালার সংস্কার শুধুমাত্র প্রযুক্তিগত বিষয় নয়—এটি টেকসই জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় সমৃদ্ধির জন্য অপরিহার্য।

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সাতক্ষীরার আব্দুর সামাদ বলেন, জলবায়ু ঝুঁকির সম্মুখভাগে থাকা আমাদের মতো কমিউনিটির জন্য নবায়নযোগ্য শক্তি টিকে থাকার প্রধান হাতিয়ার। এখনই সময় বাধাগুলো দূর করে সত্যিকারের টেকসই বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার। সারা দেশে গড়ে ওঠা ক্রমবর্ধমান আন্দোলনের প্রেক্ষিতে সাতক্ষীরার এই শক্তিশালী দাবি বাংলাদেশের পরিচ্ছন্ন ও সহনশীল ভবিষ্যতের পথে এগিয়ে চলাকে আরও বেগবান করবে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা ভূমিহীন কমিটির দপ্তর সম্পাদক স্বপন কুমার পান্ডে, বারসিক এর প্রোগ্রাম অফিসার মাহিদা মিজান, যুব প্রতিনিধি জয় সরদার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০