বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘৩০০’ ছুঁয়ে কোহলির যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শেষ দিকে এসেও বেশ ধারাবাহিক বিরাট কোহলি। চলমান আইপিএলেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গতকাল শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিফটি করেছেন। এতে আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

এদিন আরো বেশ কিছু রেকর্ড গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে ৩০০টি ছক্কা হয়ে গেল তার। আইপিএলে একটি দলের হয়ের এর চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি আর কেউই। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল (২৬৩)। এর পরে রয়েছেন রোহিত শর্মা (২৬২), কায়রন পোলার্ড (২৫৮) এবং মহেন্দ্র সিংহ ধোনি (২৫৭)।

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি মাঠে সর্বাধিক ছয় মারার রেকর্ডও গড়েছেন কোহলি। বেঙ্গালুরুতে কোহলি মেরেছেন ১৫৪টি ছয়। গেইল এই বেঙ্গালুরুতেই মেরেছেন ১৫১টি। পাশাপাশি মিরপুরে গেলের ১৩৮টি ছয় রয়েছে।

চেন্নাইয়ের বিপক্ষে আগে ৯টি ফিফটি ছিল শিখর ধাওয়ানের। শনিবার এই দলের বিপক্ষে কোহলি ১০ নম্বর ফিফটি করেছেন। ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মারও ৯টি করে ফিফটি রয়েছে চেন্নাইয়ের বিপক্ষে।

চেন্নাইয়ের বিপক্ষে ১১৪৬ রান করেছেন কোহলি। পেছনে ফেলে দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে (১১৩৪)। ওয়ার্নার পাঞ্জাবের বিপক্ষে ১১৩৪ রান করেছেন।

আইপিএলে এই নিয়ে আট বার এক মৌসুমে ৫০০ এর বেশি রান করলেন কোহলি। যেখানে তিনি সবার আগে। টপকে গেলেন ওয়ার্নারকে। তৃতীয় কেএল রাহুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০