বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক | গুঞ্জন শোনা যাচ্ছিল, লিটন দাস হতে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। সেটিই সত্যি হলো।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সফরে নেতৃত্বে রয়েছেন লিটন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন দায়িত্বে।

এই সফরে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার শেখ মাহেদী। আজ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ১৬ সদস্যের এই দল ঘোষণা করেন।

দলে ফিরেছেন নাজমুল হাসান শান্ত। চোটের কারণে শেষ সিরিজে দলের বাইরে থাকা তাওহীদ হৃদয়ও ফিরেছেন দলে। এছাড়া রয়েছেন সর্বশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলামও।

সিরিজটি শুরু হবে আগামী ১৭ মে। আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে। দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

একনজরে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১১

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১২

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৩

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৪

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৫

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৬

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৭

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

১৮

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

১৯

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

২০