বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ মে ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাতৃত্বের দীপ্তিতে কিয়ারা আদভানির অভিষেক

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালা ২০২৫-এ প্রথমবারের মতো অংশ নিয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গর্ভবতী কিয়ারার এই উপস্থিতি ছিল মাতৃত্বের সৌন্দর্য ও সাহসিকতার এক অনন্য উদাহরণ।

ডিজাইনার গৌরব গুপ্তার তৈরি ‘ব্রেভহার্ট’ শিরোনামের এই পোশাকটি কিয়ারার মাতৃত্বযাত্রাকে কেন্দ্র করে নির্মিত। কালো অফ-শোল্ডার গাউনটির সঙ্গে ছিল সাদা ট্রেন এবং একটি প্রাচীন সোনালি ব্রেস্টপ্লেট, যা দুটি হৃদয় আকৃতির মাধ্যমে মা ও অনাগত সন্তানের সংযোগকে তুলে ধরে। এই দুটি হৃদয়কে যুক্ত করেছে একটি চেইন, যা গর্ভনালির প্রতীক। পোশাকটির গাউন ও কেপ তৈরিতে লেগেছে ১২০ ঘণ্টা, আর ব্রেস্টপ্লেটটি তৈরিতে প্রয়োজন হয়েছে অতিরিক্ত ১৫০ ঘণ্টা।

মেট গালায় কিয়ারার সঙ্গে ছিলেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। যদিও তিনি রেড কার্পেটে অংশ নেননি, তবে কিয়ারাকে সহায়তা করতে এবং তার পাশে থাকতে দেখা গেছে তাকে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিদ্ধার্থ কিয়ারার হাত ধরে তাকে লবিতে নিয়ে যাচ্ছেন, যেখানে কিয়ারার পোশাকের ট্রেনটি তার টিমের সদস্যরা সামলাচ্ছেন।

এবারের মেট গালায় কিয়ারা ছাড়াও অভিষেক হয়েছে শাহরুখ খান ও দিলজিৎ দোসাঞ্জের। এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ইশা আম্বানিও। এই ভারতীয় তারকাদের উপস্থিতি মেট গালার মঞ্চে ভারতীয় ফ্যাশন ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০