বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ মে ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিপিএল ক্রিকেট টুর্নামেন্টে ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (০৯ মে) সদর উপজেলার লাবসা ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনালে ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য শেখ তানজিম কালাম তমাল, লাবসা পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, চিংড়ি পোনা ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন, মো. মনিরুজ্জামান প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি রংধনু এন্টারপ্রাইজের এস এম আলাউদ্দিন সেলিম, একে ফিসের রুহুল কুদ্দুস, ফিস কর্নারের আনিসুর রহমান, পপুলার ফিসের আনিসুর রহমান, কক্সবাজার ট্রেডের হাসেম প্রমুুখ।

টুর্নামেন্ট রাইডার্স, সুপার কিংস, ফাইটার্স, লায়ন, ঈগল, চ্যালেঞ্জার্স, ওয়ারিয়ার্স ও টাইগার নামের আটটি দল অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০