বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ মে ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজই শিরোপা জয়ের উৎসব করতে পারে বার্সা

স্পোর্টস ডেস্ক: বুধবার রাতে মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদ শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে না নিলে সেদিনই শিরোপা উদযাপন করতে পারতো বার্সোলোনা। সেটা হয়নি। তবে খুব বেশি অপেক্ষা যে করতে হবে, তাও না। আজই সেই কাঙ্ক্ষিত ক্ষণে পা রাখতে পারে হ্যান্সি ফ্লিকের দল। সামনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এস্পানিওল, যারা আবার অবনমন এড়ানোর জন্য লড়ছে।

আজ রাতে আরসিডিই স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কাতালান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও এস্পানিওল। এই ম্যাচটি শুধু কাতালান ডার্বি হিসেবেই নয়, বরং শিরোপা ও অবনমন নির্ধারণের গুরুত্বপূর্ণ বাঁকে এসে দাঁড়িয়েছে। জয় পেলে বার্সেলোনা নিশ্চিত করবে তাদের ২৮তম লা লিগা শিরোপা, অন্যদিকে তিন পয়েন্ট এস্পানিওলের অবনমন এড়ানোর স্বপ্ন টিকিয়ে রাখতে পারে।

হানসি ফ্লিকের দল বর্তমানে দুর্দান্ত ছন্দে আছে। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় প্রত্যাবর্তনের জয় তাদের মনোবল আরও বাড়িয়েছে। ওই জয়ের পর তিন ম্যাচ হাতে রেখেই বার্সা শীর্ষে সাত পয়েন্টে এগিয়ে আছে। ফলে এস্পানিওলের বিপক্ষে জয় মানেই আগেভাগেই শিরোপা নিশ্চিত।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে মাঠে নামতে হবে ইনিগো মার্টিনেজকে ছাড়াই, যিনি গত ম্যাচে পঞ্চম হলুদ কার্ড দেখায় নিষিদ্ধ হয়েছেন। তার জায়গায় একাদশে ফিরতে পারেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ইনজুরি কাটিয়ে আলেহান্দ্রো বালদেও ফিরতে পারেন দলে। ফরোয়ার্ড লাইনে রবার্ট লেওয়ানডস্কি পুরোপুরি ফিট না থাকায় ফেরান তোরেসকে শুরু থেকে খেলানো হতে পারে। লেওয়ানডস্কি সম্ভবত বদলি বেঞ্চে থাকবেন।

ম্যানেজার মানোলো গঞ্জালেজের অধীনে এস্পানিওল একটানা তিন ম্যাচে হেরেছে এবং সর্বশেষ সিডি লেগানেসের বিপক্ষে খেলায়ও কাঙ্ক্ষিত পয়েন্ট তুলতে ব্যর্থ হয়। বর্তমানে তারা অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থানে এবং শীর্ষ লিগে টিকে থাকতে হলে এই ম্যাচে তাদের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে ইতিহাস বলছে, বার্সার বিপক্ষে এস্পানিওলের রেকর্ড মোটেও আশাব্যঞ্জক নয়। সবশেষ ডার্বি জয় এসেছিল ২০১৮-১৯ মৌসুমে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে। আর লিগে তাদের শেষ জয় হয়েছিল ১৮ বছর আগে, ২০০৭ সালে।

ফলে আজ রাতেই বার্সার শিরোপা উৎসবে মাতার সম্ভাবনা বেশি। জয় না পেয়ে ড্র করলেও খুব বেশি ঝুঁকি থাকবে না। আরেকটা ড়্র শিরোপা নিশ্চিত করে দেবে। হাতে এখনও সবমিলিয়ে ৩টি ম্যাচ রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!