বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নুসরাত ফারিয়া গ্রেফতারে নিপুনের প্রতিবাদ

বিনোদন ডেস্ক: হত্যাচেষ্টার যে মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না। তাকে গ্রেফতার করে প্রকৃত খুনী ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করা হচ্ছে- এমন মন্তব্য করে নুসরাত ফারিয়াকে গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুন। নুসরাত ফারিয়ার গ্রেফতারকে গায়েবী মামলাবাজির নাটক বলেও মনে করছেন এ পরিচালক।

গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।

এই ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ নিয়ে মুখ খুলেছেন নির্মাতা আশফাক নিপুন। তিনি আজ সোমবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে।’

নিপুন আরও লিখেছেন, ‘এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১০

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১২

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৩

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৪

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৫

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৬

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৭

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৯

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

২০