বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাঁস হচ্ছে ব্যক্তিগত ভিডিও, আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’

বিনোদন ডেস্ক | শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।

২২ মে রাত ৮টায় সিনেমাটি দুই মিনিট ১৯ সেকেন্ডের যে ট্রেলার প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট, ব্লু ফিল্ম র‍্যাকেটকে ঘিরে তৈরি এই থ্রিলার এবার ঈদে নামছে আলো ছাপিয়ে অন্ধকারে গল্প বলতে। যেখানে ভিডিও ফাঁস হওয়া মানেই শুধু ব্যক্তিগত লজ্জা নয় বরং একটি সমাজের ভীত নড়বড়ে হয়ে যাওয়া।

ট্রেলারে দেখা যাচ্ছে, একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে, আর আতঙ্ক ছড়াচ্ছে শহরের অলিগলিতে। সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এক অদৃশ্য চক্র- যাদের মুখোশ উন্মোচনে নামছে কেউ একজন।

‘নীলচক্র’ শব্দটার ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক। পরিচালক মিঠু খান বলছেন, আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ব্লু ফিল্ম র‍্যাকেট- যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগত, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।

আরিফিন শুভ নিজের ফেসবুকে ট্রেলার শেয়ায় করে সিনেমার ট্যাগলাইনই জুড়েছেন একটি বাক্যে সেটা এমন, একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ…।

এই ঈদে ‘নীলচক্র’ মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন সিনেমা হলে। ভরসার আলো নয়, এইবার পা রাখুন অন্ধকার হলে। কারণ সত্য কখনো কখনো আলোয় নয়, বেরিয়ে আসে গোপন এক ছায়া থেকে।

‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০