বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরিফিন শুভ’র পাশে দাঁড়ালেন শাকিব খান

বিনোদন ডেস্ক: এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাফ ডজন চলচ্চিত্র। আর সেগুলোর প্রায় প্রতিটি নিয়েই এবার দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। প্রেক্ষাগৃহে ছবিটি দাপুটে অবস্থান তৈরি করলেও এরই মধ্যে সহমর্মিতার দৃষ্টান্ত দেখালেন শাকিব খান।

রোববার রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দিলেন শাকিব খান। নিজের সিনেমার প্রচারণার বাইরে গিয়ে ফেসবুকে শেয়ার করেন আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার পোস্টার। ক্যাপশনে লেখেন— ‘নীলচক্র টিমের জন্য শুভকামনা।’

শাকিবের এমন বন্ধুত্বপূর্ণ ও সম্মানসূচক আচরণে ভক্ত-অনুরাগীরা যে মুগ্ধ হয়েছেন, তা আর বলার বাকি রাখে না।

শাকিবের সেই পোস্টের মন্তব্যঘরে আপ্লুত হয়ে সাড়া দিতে দেখা গেছে চিত্রনায়ক আরিফিন শুভকে। দুটি ইমোজি দিয়ে শাকিব খানের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করেছেন এই নায়ক। দুই নায়কের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে আপ্লুত হয়েছেন তাদের ভক্তরাও।

এদিকে ‘নীলচক্র’ সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে দর্শকদের আলাদা আগ্রহ। শহরের অন্ধকার, রহস্য আর আতঙ্কে মোড়া এক থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আরিফিন শুভ রয়েছেন সিনেমার প্রধান চরিত্রেই। নায়কের বিপরীতে রয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। চমকপ্রদ কাহিনি ও টানটান উত্তেজনায় ভরা এই সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মন জয় করতে শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০