
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে দুই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যামাণ আদালত।
মঙ্গলবার বিকালে কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গাঁজা সেবনের দায়ে ফতেপুর গ্রামের আক্তারুজ্জামান (৩৫) এবং ভান্ডারখোলা গ্রামের মতিয়ার রহমান (৫৪)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে এলাকাবাসীর মাঝে মাদকের কুফল ও সামাজিক বিপর্যয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

মন্তব্য করুন