বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন। হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এ তথ্য নিশ্চিত করেছেন।

আনা কেলি সাংবাদিকদের জানান, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে মুনির তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন চেয়েছেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে মুনিরকে স্বাগত জানান।

আনা কেলি বলেন, জেনারেল মুনির মনে করেন ভারত-পাকিস্তান পারমাণবিক উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল।

তবে ভারতের পক্ষ থেকে এ দাবিকে বারবার অস্বীকার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২২ এপ্রিল পাহেলগামের সন্ত্রাসী হামলার পর উদ্ভূত সামরিক উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো তৃতীয় পক্ষের কোনও ভূমিকা ছিল না।

নোবেল শান্তি পুরস্কার সাধারণত চারটি মূল ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয়ে থাকে— অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ, শান্তি আলোচনার প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০