বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়া জোড়া সেঞ্চুরিতে শান্তর ২১ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক | গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তার সেই কীর্তির পুরস্কার মিলেছে আইসিসি র‌্যাংকিংয়ে। টেস্ট ব্যাটারদের তালিকায় এক লাফে ২১ ধাপ এগিয়ে এসেছেন শান্ত।

আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্ত এখন আছেন ২৯তম স্থানে। গল টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একাধিকবার এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েন শান্ত। একই সঙ্গে অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া শতক করা ষোড়শ খেলোয়াড়ও তিনি।

শান্তর পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমেরও। গল টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রানের ইনিংস খেলে তিনি এগিয়েছেন ১১ ধাপ। এখন তিনি ২৮তম স্থানে রয়েছেন।

এই ম্যাচে নজর কাড়েন ওপেনার সাদমান ইসলামও। দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের ইনিংস খেলে তিনি তিন ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে আছেন।

বোলারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে নাঈম হাসানের। প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেওয়া এই অফ স্পিনার এগিয়েছেন ৬ ধাপ, তার অবস্থান ৪৮ নম্বরে। ৩ উইকেট পাওয়া পেসার হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাও। র‌্যাংকিংয়ে দিয়েছেন বড় লাফ দিয়েছেন। ২১ ধাপ এগিয়ে এখন তিনি ৩১তম স্থানে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!