
ইলিয়াস হোসেন, তালা: তালায় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৫ জুন) বিকালে ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস। সংগঠনের তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভূমিজের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রূপালী’র পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৩০ জনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন