বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবার ‘আলটিমেটাম’ নিয়ে দলে, ৯ নম্বরে নেমে করলেন সেঞ্চুরি

খেলা ডেস্ক: ব্যাট করতে নামলেন ৯ নম্বরে। শুরুটা করলেন দেখেশুনে। তবে হঠাৎই হয়ে উঠলেন বিস্ফোরক। চার–ছক্কার ফুলঝুরি ছুটিয়ে করে ফেললেন সেঞ্চুরি, দলও ৫০ ওভারের ম্যাচে পেয়ে গেল প্রায় সাড়ে চার শ রানের সংগ্রহ। ব্যাটসম্যানের নাম হারভানাশ সিং, দলের নাম ভারত অনূর্ধ্ব–১৯।

২৭ জুন থেকে ইংল্যান্ডে পাঁচটি যুব ওয়ানডে খেলবে ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব–১৯ দল। ওই সিরিজের প্রস্তুতিতে গতকাল লাফবোরোতে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন হারভানাশ। গুজরাট থেকে উঠে আসা এই উইকেটকিপার ব্যাটসম্যান ভারতের যুব দলে খেলছেনই বাবার ‘আলটিমেটাম’ সঙ্গী করে।

হারভানাশের বাবা দামানদ্বীপ সিং আর চাচা কুনারজিৎ সিং ছিলেন ক্রিকেটার। ক্যারিয়ারটা অবশ্য তাঁদের খুব বেশি দূর এগিয়ে যায়নি। এখন কানাডায় ট্রাক ড্রাইভারের কাজ করেন দামানদ্বীপ। কানাডায় ক্রিকেট খেললে সহজে জাতীয় দলে পৌঁছে যাওয়া যাবে—এমন ভাবনায় ছেলেকেও সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন দামানদ্বীপ। কিন্তু হারভানাশের ভাবনা ছিল ভিন্ন, ক্রিকেট খেললে ভারতের হয়েই খেলবেন। যে কারণে মায়ের সঙ্গে ভারতেই থেকে যান যুবরাজ সিংকে আদর্শ মানা এই ক্রিকেটার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, হারভানাশকে ভারতের ক্রিকেটে সফল হতে সময় বেঁধে দিয়েছিলেন বাবা দামানদ্বীপ। অনূর্ধ্ব–১৯ দলে সুযোগ না পেলেই ব্যাগ গুছিয়ে তাঁকে কানাডা চলে যেতে হবে। হারভানাশ এখন শুধু ভারতের যুব দলে নামই লেখাননি, ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করে হইচইও ফেলে দিয়েছেন।

লাফবোরোর ম্যাচটিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। আইপিএলে নজরকাড়া দুই ক্রিকেটার আয়ুশ মাহাত্রে ও বৈভব সূর্যবংশী ভারতের হয়ে নামেন ইনিংস উদ্বোধনে। ১৮ রানেই ভেঙে যায় তাঁদের জুটি। একপর্যায়ে ৯১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। ষষ্ঠ উইকেটে ১১২ বলে ১৪০ রানের জুটি গড়েন কানিশ চৌহান (৭৯) ও রাহুল কুমার (৭৩)।

হারভানাশ যখন ব্যাটিংয়ে আসেন, তখন ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে ভারত। অষ্টম উইকেটে তাঁর সঙ্গে ছিলেন আর এস এম্বোরিশ। ৪৭ বলে ৭২ রান করে আউট হয়ে যান এম্বোরিশ। তখনো হারভানাশ ৩৩ বল খেলে করেছেন ৪৭ রান। পরের বলেই বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করেন।

এরপরই ঝড় তুলতে শুরু করেন হারভানাশ। চার–ছক্কায় দিশাহারা করে দেন ইংল্যান্ডের বোলারদের। ৫২ বলে সেঞ্চুরিও পূর্ণ হয়, শেষ ৫০ রান তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১৮ বলে। ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৪৪২ রান।

ম্যাচটাও পরে সহজেই জিতেছিল ভারত। ২১১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল, ভারতের ব্যাটসম্যানরা যেখানে বাউন্ডারি থেকেই করেন ২৯৮ রান। হারভানাশের সেঞ্চুরির ম্যাচ জয়ে রাঙায় ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১০

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

১১

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

১২

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

১৩

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১৪

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১৫

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১৬

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৭

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৮

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৯

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

২০
error: Content is protected !!