বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুরের জয়

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা-৪ আসনের আওতাধীন যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে শ্যামনগরে আয়োজন করা হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (৩০ জুন) বিকালে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় জয় পেয়েছে ঈশ্বরীপুর ইউনিয়ন ফুটবল একাদশ। তারা মুন্সিগঞ্জ ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।

খেলায় শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

খেলা শুরুর পূর্বে দর্শকদের উদ্দেশ্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, যুব সমাজকে খেলাধূলায় উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এ সময় শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকাত আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল আরেফিন, রেজাউল ইসলাম, শেখ মেহেদী হাসান বাবু, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!