বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ জুলাই ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরাজের নেতৃত্বে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হবে ২ জুলাই, বুধবার থেকে। এদিন কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খালি চোখে এটাও অন্য আট-দশটা ওডিআই সিরিজের মত একটি সিরিজ। কিন্তু আসলে তা নয়। এ সিরিজের বিশেষ তাৎপর্য্য আছে। আছে গুরুত্বও।

প্রথমতঃ এ সিরিজে বুধবার বাংলাদেশ মাঠে নামবে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে। আর এ সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিং উন্নত করার মিশন।

সবার জানা, বাংলাদেশ এ মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে সবার নীচে, মানে ১০ নম্বরে। বাংলাদেশকে বাছাইপর্ব ছাড়া আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে অন্তত র‌্যাংকিংয়ে প্রথম ৮ দলের মধ্যে জায়গা করে নিতে হবে। না হয় বাছাই খেলতে হবে।

তাই আর র‌্যাংকিংয়ে সেরা আটে থেকে বাছাই পর্ব না খেলে সরাসরি ২০২৭ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে আগামী ওয়ানডে সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কঠিন মিশন শুরুই হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে।

সেই সিরিজে বাংলাদেশ মাঠে নামবে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে। নতুন অধিনায়কের নেতৃত্বে নিজেদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিইয়ে রাখার মিশনের শুরুটা কেমন হবে টাইগারদের- তা দেখতে মুখিয়ে ভক্তরা।

বাংলাদেশের সমর্থকদের বড় অংশ চিন্তিত। তাদের ধারনা, শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজে ভাল করা খুব কঠিন হবে টাইগারদের পক্ষে। কারণ দুটি। প্রথমঃ শেষ টেস্টে খুব খারাপভাবে হারের ধাক্কা সামলে উঠে ভাল করা কঠিন। আর দ্বিতীয় হলো, মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সি পাওয়া নিয়ে দলের ভেতরে, ড্রেসিং রুমে, টিম হোটেল ও ড্রেসিং রুমে একটা গুমোট ভাব কাজ করছে। এতে করে দলের সম্প্রীতি, ঐক্য অটুট থাকা নিয়েও আছে সংশয়।

বলার অপেক্ষা রাখে না, নাজমুল হোসেন শান্তর ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়া আর তার জায়গায় মিরাজকে বসানোর প্রক্রিয়াটি সুন্দর, স্বচ্ছ ও মসৃন ছিল না। পরিষ্কার বোঝা গেছে, শান্তকে কিছু না জানিয়ে মিরাজকে ওয়ানডে অধিনায়ক করে তারপর কথা বলা হয়েছে।
এতে করে শান্তর মধ্যে একটা চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ থেকেই শান্ত হঠাৎ টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছেন। এ অবস্থায় শান্তও খুব খোশ মেজাজে ওয়ানডে সিরিজে নিজের সেরাটা দিবেন বা দিতে পারবেন তা ভাবাও হয়ত ঠিক হবে না।

শান্তকে কিছু না জানিয়ে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার একটা নেতিবাচক প্রভাব দলের ওপর পড়েছে। বাকি সদস্যদের মধ্যে যারা শান্তকে বেশি ভালবাসেন, তারা কেউই এটাকে ভালভাবে নেননি। খুব স্বাভাবিবকভাবেই একটা অদৃশ্য গ্রুপিং বা বিভাজন তৈরি হয়ে থাকবে।
সেটা দল হয়ে খেলার পথে হতে পারে বড় বাঁধা। সেই বাঁধা অতিক্রম করে ভাল খেলা সহজ কাজ হবে না। এখন নতুন অধিনায়ক মিরাজ যদি নিজের ক্যারিশমা দিয়ে সেই বাঁধা অতিক্রমে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন, সেটা ভিন্ন কথা। অন্যথায় শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচে এ ওয়ানডে সিরিজে বাংলাদেশের ভাল করার সম্ভাবনা খুব কম।

এমনিতেও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের দিনকালও তেমন ভাল যাচ্ছে না। এ বছর ওয়ানডেতে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গত ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড (৫ উইকেটে) ও ভারতের বিপক্ষে (৬ উইকেট) ২টি ওয়ানডে খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ।

তারও আগে ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ আর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচসহ মোচ ৪ ম্যাচে জয়ের নাগাল পায়নি টাইগাররা। মানে শেষ ৬ ওয়ানডেতে পরাজয় সঙ্গী বাংলাদেশের।

টেস্ট সিরিজে হারের দগদগে ঘা এবং অধিনায়কত্ব ইস্যুতে দলের সম্প্রীতি ও ঐক্যে ফাটল ধরা অবস্থায় সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আবার জয়ের পথ খুঁজে পাবে কি মিরাজের দল?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০