বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাহসানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক | ভালোবেসে ২০০৬ সালের ৩ আগস্ট বৈবাহিক জীবন শুরু করেছিলেন তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। প্রায় ১১ বছর পর ২০১৭ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিচ্ছেদ ঘটে। এবার সেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসে নিজের জীবনের কঠিন সময় নিয়ে খোলামেলা বলেন এই অভিনেত্রী।

তার কথায়, ২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমি অপেক্ষা করছিলাম। কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ সালে এসে বুঝলাম এই সম্পর্কটা আর কাজ করবে না।

তখন সিদ্ধান্ত নিতে গিয়ে মিথিলা পড়েছিলেন মানসিক চাপে। তিনি বলেন, আমি ছিলাম অনেক অল্প বয়সী, একটা এক বছরের বাচ্চা ছিল। আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।

অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে নিজের উপলব্ধির কথাও জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, মেয়েদের নিজের জায়গা থাকা জরুরি। সেটা বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি নয়, নিজের একটা জায়গা। আর তার জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুব দরকার। এখন হয়তো মেয়েরা বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ তারা আগের চেয়ে অনেক বেশি স্বাধীন।

মা সবসময় বলতেন নিজের পায়ে দাঁড়াতে, সে কথাই মানার চেষ্টা করেছেন বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, বিয়ের পরেও আমি পড়াশোনা, চাকরি চালিয়ে গেছি। তবে তখন আমি এতটা স্বাধীন ছিলাম না যে একা বাচ্চা মানুষ করতে পারি।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলা নিজেদের কাজের জন্য দর্শকপ্রিয়। একসঙ্গে জুটি বেধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারা। একসঙ্গে গেয়েছেন গানও। বিচ্ছেদের দীর্ঘদিন পর ৭ পর্বের ‘বাজি’ নামের সিরিজে কাজ করেছিলেন তারা। গত বছর সিরিজটি প্রচার হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০