বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ জুলাই ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আমিরের ছেলের নায়িকা হয়ে বলিউডে সাই পল্লবী

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তার প্রথম হিন্দি চলচ্চিত্র ‘এক দিন’। এই ছবিতেই তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।

ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর ২০২৫।

চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এক্স (সাবেক টুইটার)-এ এই খবর নিশ্চিত করেন। ছবিটি পরিচালনা করছেন সুনীল পাণ্ডে। ‘এক দিন’ শুধু সাই পল্লবীর বলিউড অভিষেকই নয়, এটি আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফেরা। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু… বা জানে না’। সেখানে অভিনয় করেছিলেন ইমরান খান ও জেনেলিয়া ডি’সুজা।

উল্লেখযোগ্য বিষয় হলো, মনসুর খানই ১৯৮৮ সালে আমির খানের বলিউড অভিষেক ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ পরিচালনা করেছিলেন। এরপর তিনি ‘জো জিতা ওহি সিকান্দার’ (১৯৯২) এবং ‘আকেলে হাম আকেলে তুম’ (১৯৯৫)–এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তিনি অভিনয় করেছেন খুশি কাপুরের বিপরীতে ‘লাভেয়াপা’ ছবিতে।

‘এক দিন’ ছবির মাধ্যমে সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে জুনায়েদ দারুণ সাফল্য পাবেন বলেই প্রত্যাশা করছেন অনেকে। ছবিটি যেমন নতুন একটি জুটিকে পর্দায় আনছে, তেমনি ফিরিয়ে আনছে খান পরিবারের দুই ভাইয়ের পুরনো সৃজনশীল জুটিকেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০