বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন

ডেস্ক রিপোর্ট: ছাত্রজনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে খুলনা রোড মোড় ও নারিকেলতলা মোড় হয়ে সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, মুখপাত্র মোহিনী তাবাসসুম ও শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০