বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুলাই ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল আল-মদিনার দ্বিতীয় তলার ২৮ নম্বর কক্ষ থেকে বদরুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোটেল আল-মদিনার ম্যানেজার জসিম খান জানান, আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে শেখ বদরুজ্জামান প্রায় ৮-৯ বছর ধরে হোটেলটির একই কক্ষে একটানা বসবাস করছিলেন। গত শনিবার রাত ১১টার দিকে তার সঙ্গে শেষবার কথা হয়। রবিবার সারাদিন তিনি রুম থেকে বের হননি। সোমবার (২৮জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কোনো সাড়া না পেয়ে তার ভাইপোকে ফোন করি এবং পরে পুলিশকে খবর দেই।

বদরুজ্জামানের ভাইপো সামি জানান, আমার চাচা হার্ট ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার সুবিধার্থে তিনি পাইকগাছা বাজারের হোটেল আল-মদিনায় থাকতেন। সোমবার সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে আমি পাইকগাছায় এসে পুলিশের সহায়তায় দরজা ভেঙে রুম সংলগ্ন বাথরুমে চাচাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়ে হোটেল কক্ষের সিটকিনি ভেঙে প্রবেশ করলে বাথরুমে বদরুজ্জামানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, তার স্ত্রী-সন্তান কেউ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০