বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৮ বছরেও স্থায়ী ভবন পায়নি তালা মডেল প্রাথমিক বিদ্যালয়, বরাদ্দ স্থগিত রয়েছে অদৃশ্য কারণে

ইলিয়াস হোসেন, তালা: প্রতিষ্ঠার ২৮ বছরেও স্থায়ী ভবন নির্মিত হয়নি তালা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ২১০নং তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই জরাজীর্ণ টিনের ঘরে শিক্ষার্থীদের পাঠদান চলছে বিদ্যালয়টিতে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাউনি হিসেবে ব্যবহৃত হচ্ছে পুরনো টিন, দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, মেঝেতে ফাটল এবং কোথাও কোথাও জমে আছে পানি। বর্ষাকালে পানি পড়ে আর গ্রীষ্মে অসহনীয় গরমে ব্যাহত হয় পাঠদান। ভাঙা বেঞ্চে ভিজে বই-খাতা নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে ১৪২ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ২৯জন, প্রথম শ্রেণিতে ২৮জন, দ্বিতীয় শ্রেণিতে ১৮জন, তৃতীয় শ্রেণিতে ২৯জন, চতুর্থ শ্রেণিতে ১৮জন এবং পঞ্চম শ্রেণিতে ২০ জন শিক্ষার্থী রয়েছে। পাঁচজন নারী শিক্ষক প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে পাঠদান করছেন।

সূত্র মতে, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বিদ্যালয়েটিতে ভবন নির্মাণের জন্য ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছিল। তবে ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর সেই প্রকল্পসহ অন্যান্য বরাদ্দ স্থগিত হয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জোহরা পারভীন বলেন, ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারহান তামিহ জানায়, বৃষ্টির সময় বই ভিজে যায়, গরমে মাথা ঘুরে। ক্লাসে ঠিকভাবে বসতেও কষ্ট হয়।

অভিভাবক শরিফুল ইসলাম বলেন, ২৮ বছরেও স্কুলে একটা স্থায়ী ভবন হলো না—এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অভিভাবকরা খুব উদ্বিগ্ন। শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার অন্যান্য স্কুলে নতুন ভবন হলেও তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে কোনো নজর নেই। অথচ বিদ্যালয়টি উপজেলা সদরে অবস্থিত এবং এটি শহরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষার মূলভিত্তি। ২৮ বছরেও ভবন না থাকা চরম অবহেলার প্রতিচ্ছবি। সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হোক।

এ বিষয়ে তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পটি আমাদের দপ্তর গ্রহণ করেছিল এবং বাস্তবায়নের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরে বরাদ্দ স্থগিত রয়েছে। আমরা ইতোমধ্যে পুনরায় প্রকল্পটি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করছি, খুব দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০