বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ আগস্ট ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে অজ্ঞান করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর একই পরিবারের তিনজনকে অচেতন করে নগদ টাকা-স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উপজেলার হাসানপুর বাজার দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান দপ্তরী (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও মেয়ে শান্তা (২৪) হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ সময় দুর্বৃত্তরা আলমারিতে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

প্রতিবেশী তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন সবাই অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এবং ঘর তছনছ করা হয়েছে।

হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, এলাকায় প্রায়ই অজ্ঞান করে চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কেশবপুর থানার ওসি বলেন, ওই বাড়িতে তিনজন লোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আর কেউ বাড়িতে ছিলেন না। এ সময় চোরেরা মালামাল চুরি করে নিয়ে গেছে। তারা মৌখিকভাবে থানায় এসে অভিযোগ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০