বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুটানের লিগে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন

ডেস্ক রিপোর্ট: দেশে সাফ শিরোপা জয়ের পর মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় ছিলেন সাবিনা খাতুন। তবে ভুটানে গিয়ে নতুন রূপে দেখা দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

একের পর এক গোল করে ভুটান নারী লিগের প্রথমার্ধ শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি।
চলতি মৌসুমে ভুটানের পারো এফসির হয়ে ৯ ম্যাচে করেছেন ২৬ গোল। এর মধ্যে রয়েছে একাধিক হ্যাটট্রিকও। শুধু ক্লাবের সেরা গোলদাতা নন, লিগের সামগ্রিক তালিকাতেও এখন পর্যন্ত তার সমকক্ষ কেউ নেই।

পারো এফসির জার্সিতে সাবিনার পরেই আছেন আরেক বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া, তার গোল সংখ্যা ২১। এরপর আছেন ঋতুপর্ণা চাকমা (১৫) ও মনিকা চাকমা (১১)। এই চার বাংলাদেশি ফুটবলার মিলে করেছেন মোট ৭৩ গোল। পারোর হয়ে অন্য কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

লিগে পারোর হয়ে খেলছেন মোট সাতজন বাংলাদেশি ফুটবলার—সাবিনা, ঋতুপর্ণা, মনিকা, সুমাইয়া, শিউলি আজিম, সাবেক জাতীয় দলের ফুটবলার লিপি আক্তার এবং নিলুফা ইয়াসমিন নীলা।

থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। রয়েল থিম্পু কলেজ এফসির (আরটিসি) হয়ে খেলছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানী। যদিও আফঈদা খন্দকার চুক্তিবদ্ধ হয়েছিলেন কেবল এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচের জন্য।

মোট ১৮ জন বাংলাদেশি নারী ফুটবলার এবার ভুটান নারী লিগে অংশ নিচ্ছেন। গোলের পরিসংখ্যানই বলে দিচ্ছে, প্রায় প্রতিটি ম্যাচেই তারা প্রভাব বিস্তার করছেন। বিশেষ করে সাবিনা খাতুনের গোল-ঝড় ভুটানি লিগে বাংলাদেশের আধিপত্যকে আরও দৃঢ় করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০