বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআইওয়ান মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমরা সুখী সমৃদ্ধশালী দেশ চেয়েছিলাম। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি আমাদেরকে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। দুর্নীতি পরিহার করে সত্য ন্যায়ের পথে চলতে হবে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপপরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এবং মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ওসিসি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল ওহাব আজাদ, অ্যাড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, এনামুল কবির খান প্রমুখ।

বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০