বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আধুনিক সাতক্ষীরার রূপকার প্রাণনাথ রায় চৌধুরীর স্মরণসভা ও ‘ফারাক্কা লংমার্চ’ এর মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট: আধুনিক সাতক্ষীরার রূপকার জমিদার প্রাণনাথ রায় চৌধুরীর স্মরণসভা ও ঈক্ষণের ৩৮তম বর্ষের প্রথম সংখ্যা ‘ফারাক্কা লংমার্চ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈক্ষণের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সংগঠক পলটু বাসার, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

আলোচনা করেন কবি শহিদুর রহমান, কবি গাজী শাহজাহান সিরাজ, বিশিষ্ট ছড়াকার আহমেদ সাব্বির ও ফারাক্কা লংমার্চে অংশ নেয়া ডা. হাবিবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য দেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, অনন্যা, শারাবান তহুরা করবী ও অনুভা অদ্রি।

বক্তারা বলেন, নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের ‘বুড়ন পরগণা’ নিলামে খরিদ করেন তাঁরই কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী। তিনি ১৭৯৭ সালে সাতক্ষীরায় এসে স্থায়ী বসতি স্থাপন করেন এবং সাতঘর কুলীন ব্রাহ্মণ এনে পুরাতন সাতক্ষীরা এলাকায় বসতি গড়ান। সেখান থেকেই ‘সাতঘরিয়া’ হতে সাতক্ষীরার নামকরণ। বিষ্ণুরাম চক্রবর্তীর পুত্র প্রাণনাথ রায় পরবর্তীতে ‘চৌধুরী’ খেতাব গ্রহণ করেন এবং আধুনিক সাতক্ষীরার রূপকার হিসেবে খ্যাতি অর্জন করেন।

প্রাণনাথ রায় চৌধুরী সাতক্ষীরার মানুষের কল্যাণে অসংখ্য জনহিতকর কাজ করেন। শহরের মধ্য দিয়ে খাল খনন, পৌরবাসীর সুপেয় পানির জন্য দীঘি খনন, ১৯১৯ সালে প্রেসক্লাব প্রাঙ্গণে ওয়াটার ট্যাঙ্ক নির্মাণসহ তাঁর অবদান আজও স্বর্ণাক্ষরে খচিত। ১৮৬৯ সালে সাতক্ষীরা সদরকে পৌরসভায় উন্নীত করে তিনি প্রথম পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মনিরুজ্জামান মুন্না, সাকিবুর রহমান বাবলা, নাজমুল হাসান পল্টু, ফারজানা রুবি মুক্তি, অধ্যাপক ইদ্রিস আলীসহ জেলার অসংখ্য কবি, সাহিত্যপ্রেমী ও গুণিজন।

আলোচনায় প্রাণনাথ রায় চৌধুরীর অবদানকে সাতক্ষীরার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তাঁর স্মৃতি সংরক্ষণের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

২

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৩

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৪

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৫

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৬

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৭

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৮

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১০

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১১

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১২

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৩

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৪

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৫

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৯

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

২০