বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৩ বাড়িতে চুরি, অন্তত ১২০ ভরি স্বর্ণালংকারসহ পৌনে ৩ কোটি টাকার মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: পূজার আনন্দে ঘুরতে গেছে সবাই, সাতক্ষীরায় এই সুযোগে দুই দিনে সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় প্রায় ১২০ ভরি স্বর্ণসহ পৌনে তিন কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার সাংবাদিক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রামকৃষ্ণ চক্রবর্তী, পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাটিয়া সর্বজনীন পূজামণ্ডপ সংলগ্ন জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ও ওয়ারড্রব ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। দুর্বৃত্তরা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।

পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ জানান, বুধবার রাত সাড়ে ৮টার পরে যে কোন সময় দুর্বৃত্তরা তার ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এ সময় তারা ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি তারা জানতে পারেন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া পূজামণ্ডপের পাশে জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে হানা দেয় চোরেরা। এসময় তারা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

মাত্র ২৪ ঘণ্টার ঘণ্টার মধ্যে একাধিক বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রীতিমত চোরের আতংকগ্রস্ত হয়ে পড়েছে শহরবাসী।

এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!