বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ অক্টোবর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

 

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১.০৪৯ কেজি ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার একব সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত দিয়ে পরিকল্পনার তথ্য জানতে পারে বিজিবি। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে একটি টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়ায় পাকা রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামতে বলা হয়। কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১.০৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০