বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ আকিম

 

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই সাদা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে টাইগাররা।

মিরপুরে ১৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ, এরপর ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে গড়াবে টি-টোয়েন্টি সিরিজিটি।
দুই ফরম্যাটেই নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক শাই হোপ। তার সঙ্গে থাকছেন গুডাকেশ মতি, রোমারিও শেফার্ড, শারফেইন রাদারফোর্ড, জেডন সিলস ও ব্র্যান্ডন কিংয়ের মতো পরিচিত মুখরা।

সবচেয়ে বড় চমক প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আকিম অগাস্ট। তরুণ এই ব্যাটারকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখছে দল। অভিজ্ঞ ওপেনার এভিন লুইস চোটের কারণে ছিটকে গেছেন। কব্জির ইনজুরি থেকে তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। দলের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আমরা এমন একটি দল গড়েছি, যারা জয়ের মানসিকতা ধরে রাখতে পারবে এবং শক্ত দলীয় সংহতি তৈরি করতে সক্ষম হবে। দীর্ঘমেয়াদে সফলতার জন্য এই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য দারুণ সুযোগ এনে দেবে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের, যা বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে সহায়ক হবে। ’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সূচি ও স্কোয়াড
ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আতানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মতি, খারি পিয়ার, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আতানাজে, আকিম অগাস্ট, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মতি, রোভম্যান পাওয়েল, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‌্যামন সিমন্ডস।

ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে – ১৮ অক্টোবর, মিরপুর, ঢাকা
২য় ওয়ানডে – ২১ অক্টোবর, মিরপুর, ঢাকা
৩য় ওয়ানডে – ২৩ অক্টোবর, মিরপুর, ঢাকা
টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি – ২৭ অক্টোবর, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি – ২৯ অক্টোবর, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি – ৩১ অক্টোবর, চট্টগ্রাম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০