বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ চালুর ঘোষণা দিলেন বুলবুল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত হওয়ার পর পরই কাজে নেমে পড়েছেন এই সাবেক ক্রিকেটার।

দেশের ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ- এমনটাই বললেন নবনির্বাচিত বিসিবি সভাপতি।
দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। একটা টিম তখনই ভালো খেলে, যখন অর্গানাইজিং টিমটা ভালো থাকে। ’

তিনি আরও বলেন, ‘রাজশাহী ও রংপুর মিলে একটা বিভাগ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। এই ৬ টা বিভাগ নিয়ে আমরা কাজ করছি। এই ৬ টা বিভাগে ৬ টা ছোট বিসিবির অফিস থাকবে। তার কাজ হবে জেলার কোচ যারা আছে তাদের মনিটর করা, তাদের কাজ ফলো করা, ইভেন্ট চালানো। এগুলো যখন চালু হবে তখন দেশব্যাপী ক্রিকেট চালু হয়ে যাবে। ’

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পরের দিন থেকেই তাদের কাজ বুঝে পান। বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচনের পরের দিনই ডাকা হয় বোর্ড সভা। সেখানেই বুলবুলের নেতৃত্বে পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

এ ব্যাপারে বুলবুল জানান, তিনি এখানে কাজ করতে এসেছেন, এটা আরাম-আয়েশের জায়গা নয়। সভাপতি বলেন, ‘এটা একটা দায়িত্ব। এটা ভোগ করার জায়গা না। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!