বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিআরের নামে নির্বাচন ব্যাহত করার পাঁয়তারা করছে জামায়াত: আসাদুজ্জামান রিপন

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।

সোমবার বিকেলে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পতিত আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে এ দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এমনকি পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন পীড়ন চালাতো। মিথ্যা মামলায় হয়রানি, গুম খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে তারা জনবিছিন্ন হয়ে পড়ে। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দাবিদার দলটি গণআন্দোলনে পালাতে বাধ্য হয়। এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সেজন্য বলি দল ভারী করতে এসব দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারীদের কোনভাবেই আশ্রয়- প্রশ্রয় দেওয়া যাবে না। আগামীতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।

পিআর পদ্ধতি এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করে তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, এ দলটি গণতন্ত্রের অগ্রযাত্রাকে ধ্বংস করতে ইহুদিদের পদ্ধতি পিআর নিয়ে জল ঘোলা করছে। পিআরের নামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে তারা ব্যাহত করার পাঁয়তারা করছে। কিন্তু এদেশের মানুষ সেটা কোন ভাবেই মানবে না। যথা সময় দেশে ভোট অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পূর্বে এ দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি, এখন দেখছি তারা পিআরের নামে পথে ঘাটে সাইনবোর্ড প্যানা টাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করতে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করা চেষ্টা করছে।

উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল।

যুবদল নেতা রুস্তম, ইমরান হোসেন ও আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাদিমুজ্জামান, যুবদল নেতা আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসরাম পারভেজ, উপজেলার সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর কমিটির সদস্য সচিব কামাল আহমদ, সেলিম নেওয়াজ, ছাত্রদল সভাপতি সরজিৎ ঘোষ দেবেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১০

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১১

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১২

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৩

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৫

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৬

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৭

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১৮

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৯

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

২০
error: Content is protected !!