বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ অক্টোবর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে কালিগঞ্জ শিল্পকলা একাডেমি ভবন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে কালিগঞ্জ শিল্পকলা একাডেমি ভবন। দীর্ঘ দুই যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। এই ভবনই একসময় নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্র ছিল। কিন্তু ভবনটি এখন ময়লা-আবর্জনা স্তুপে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়াল ফেটে গেছে, জানালা-দরজা ভাঙা। ভেতরের পরিবেশ স্যাঁতস্যাঁতে, অন্ধকার ও দুর্গন্ধযুক্ত।

উপজেলা প্রকৌশল অফিসের তথ্যমতে, ভবনটি আরও দুই যুগ আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরে নতুন ভবনের উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জায়গাটা এখন ভুতুড়ে পরিত্যক্ত বাড়ির মতো দেখায়।

দীর্ঘ দুই যুগের স্থবিরতায় কালিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন কার্যত মৃত উল্লেখ করে সাবেক সংগীত শিক্ষক পলাশ মজুমদার জানান, এখানে শতাধিক শিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী ও আবৃত্তিকার থাকলেও তাদের চর্চার কোনো সুযোগ নেই।

সাতক্ষীরা জেলা নাট্যশিল্পী ও কালিগঞ্জ উপজেলা যাত্রা সমিতির সহসভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম আক্ষেপ করে বলেন, আমাদের বাচ্চারা পিছিয়ে গেছে। গত ২৪ বছর এখানে সংস্কৃতি চর্চা নেই। একাডেমি শুধু নামেই আছে, বাস্তবে মৃত।

দেশ বরেণ্য ব্যান্ড শিল্পী ও কালিগঞ্জের কৃতি সন্তান সোহাগ পরিস্থিতিকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে দ্রুত ভবন নির্মাণ ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সংস্কৃতিকর্মীদের অভিযোগ, প্রতি বছর জেলা শিল্পকলা একাডেমি থেকে বাজেট এলেও, সেই অর্থের কোনো স্বচ্ছ ব্যবহার হয় না।

জানা গেছে, ২০১০ সালে তৎকালীন ইউএনও ফারুক আহম্মেদের মাধ্যমে কালিগঞ্জে শিল্পকলা একাডেমির তথাকথিত পকেট কমিটির সূচনা হয়। সেই থেকে আজও একাডেমির উন্নয়ন তহবিল সংস্কৃতি চর্চায় কাজে আসেনি।

উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী সরাসরি অভিযোগ করেন, যা বরাদ্দ আসে তা আমরা চোখে দেখি না। সব পকেট কমিটির পকেটে।

স্থানীয় শিল্পীদের অভিযোগ, প্রকৃত সংস্কৃতিকর্মীদের বাদ দিয়ে দালাল বাটপারদের দিয়ে বিল-ভাউচার তৈরি করে প্রশাসন এই অর্থ লোপাট করছে।

সংগীত শিল্পী জাহাঙ্গির হোসেন বলেন, শিল্পকলার কোনো অস্তিত্ব নেই, অথচ বিল-ভাউচার হয়। টাকা-পয়সা কি করে তা আমরা জানি না।

প্রবীণ নাট্যকর্মী নিরোদ মল্লিক প্রশাসনের নীরবতা প্রসঙ্গে বলেন, এই একাডেমিকে পুনরুজ্জীবিত করতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ দরকার। না হলে কালিগঞ্জের শিল্পচর্চা চিরতরে বিলুপ্ত হবে।

স্থানীয় সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিকরা এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে ইউএনও ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নতুন ভবন নির্মাণ এবং পরিত্যক্ত ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, কার্যকর ও স্বচ্ছ পরিচালনা কমিটি গঠন করা, ২০১০ সালের পকেট কমিটিতে জড়িতদের বহিষ্কার এবং প্রকৃত শিল্পীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা, নিয়মিত সাংস্কৃতিক কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি অনুজা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে টিআর প্রকল্প থেকে ছোট একটা বাজেট দিয়ে আমরা ভবনের কাজ শুরু করব। পরবর্তীতে বড় বাজেটের ব্যবস্থা করে ভবনের কাজ সম্পন্ন করা হবে। যেহেতু উপজেলা লাইব্রেবির কোন ভবন নেই সেহেতু প্রাথমিক পর্যায়ে শিল্পকলা একাডেমি ভবনের একটি রুম লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০