বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতকে সম্মান দিতে চাই, পেতেও চাই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে। কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে (ভারত) সম্মান করতে চাই। একইভাবে প্রতিবেশীর কাছে থেকেও যথাযথ সম্মান চাই।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, ‘ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় একটি দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদেরকে তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই। কিন্তু আমাদের যে ছোট ভূখণ্ড ও ১৮০ মিলিয়ন (প্রায় ১৮ কোটি) জনগোষ্ঠী আছে এটাকেও তাদের সম্মান করতে হবে। এটাই আমাদের দাবি। যদি এটা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালই থাকবো না; এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হবো।’

ভিন্ন ধর্মের মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করবেন- এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘গত ১৫ মাসে আমাদের ভূমিকার মাধ্যমে এর জবাব দিয়েছি। একটা বিষয় একেবারে পরিস্কার করতে চাই, গত ৫৪ বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন হয়েছে। মুসলমানদেরও হয়েছে। আমরা জোর করে কোনোটা বন্ধের পক্ষে নই, আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ারও পক্ষে নই। আমরা এটাও অনুভব করি যে, কারও কাছে থেকে কেউ যদি ৫৪ বছরে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটার যদি প্রমাণ থাকে তাহলে আমরা ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে। এটা আমাদের অবস্থান।’

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা। যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা হতে যাচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এই প্রশ্নটি বৃহত্তর স্বার্থে এড়িয়ে যাচ্ছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

১০

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

১১

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

১২

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

১৩

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৪

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৫

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

১৬

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১৭

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৮

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১৯

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

২০
error: Content is protected !!