বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

ডেস্ক রিপোর্ট: ফুটবল ক্যারিয়ারের শেষটা যে খুব দূরে নয়, তার আরও স্পষ্ট ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক বলেছেন, এটাই সম্ভবত তার পেশাদার ফুটবলের শেষ বছর।

রোববার প্রকাশিত ভোগ সাময়িকীর এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী রোনালদো নিজের ক্যারিয়ার এবং ফুটবল-পরবর্তী জীবন নিয়ে কথা বলেন। রোনালদো বলেন, ‘এটাই সম্ভবত ফুটবলে আমার শেষ বছর।

আমি অসাধারণ একটি উত্তরাধিকার রেখে যেতে চাই।’ ২০০২ সালে স্পোর্তিংয়ের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় রোনালদোর।

এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
ফুটবল ছাড়ার পর কীভাবে সময় কাটাবেন, তা নিয়েও এরই মধ্যে ভাবতে শুরু করেছেন রোনালদো। তাঁর ভাষায়, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হতে পারে। সেই সময় ভ্রমণ, প্যাডেল খেলা এবং অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ত্যাগের পর পরিবার নিয়ে অর্জনগুলো উপভোগ করতেও চান।

তবে ঠিক কবে ফুটবল ছাড়বেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি রোনালদো। এই মৌসুমেও আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা তার।

ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলকের খুব কাছেও রয়েছেন পর্তুগিজ তারকা। রয়টার্সের হিসাবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল এখন ৯৭৬টি। অর্থাৎ ১,০০০ গোলের মাইলফলক থেকে ২৪ গোল দূরে তিনি।

রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন মোট পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

তার দীর্ঘ ক্যারিয়ারে একটি বড় শিরোপাই অধরা থেকে গেছে-বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় স্পেনের কাছে ১–০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচটি হয়েছিল ৬ জুলাই ডালাসে।

স্পেনের বিপক্ষে ম্যাচের আগেই রোনালদো জানিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। পরাজয়ের পরও অবশ্য জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। তখন বলেছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবে সিদ্ধান্ত নেবেন।

এবার ভোগকে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্যে ইঙ্গিত মিলল, শুধু বিশ্বকাপ নয়, দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটাও হয়তো খুব বেশি দূরে নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

২

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৪

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৬

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৭

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৮

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৯

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১০

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১১

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১২

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৩

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৪

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১৫

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৬

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৭

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৮

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৯

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

২০