বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ১৭ আগস্ট ঢাকায় আসছে। প্রতিনিধি দলটি আগামী ১৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলের সফরকে সামনে রেখে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

গত দুই বছরে উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের ঢাকা সফরকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে প্রতিনিধি দলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক কর্মকর্তা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভারতের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকছেন এই দলে। এর মধ্যে রয়েছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম এবং অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরা।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে বাংলাদেশ ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে, তার তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলছে, দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। সংগঠনটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

ভারতীয় ব্যবসায়ী সংগঠনটির মতে, অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি। বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, অশুল্ক বাণিজ্য বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

ব্যবসায়ী প্রতিনিধি দলের এই সফরে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগের নতুন সুযোগ, বাজারে প্রবেশের বাধা, সীমান্ত অবকাঠামো এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

১০

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

১১

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

১২

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

১৩

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৪

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৫

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

১৬

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১৭

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৮

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১৯

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

২০
error: Content is protected !!