বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ অক্টোবর ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যমুনা দিয়ে শুরু, রাস্তা পরিষ্কারের মধ্যদিয়ে শেষ: শ্যামনগরের ইউএনও’র দায়িত্ববোধের দৃষ্টান্ত

oplus_0

সুলতান শাহাজান, শ্যামনগর: দায়িত্ব গ্রহণের শুরুতে আদি যমুনা নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। এবার বদলিজনিত বিদায়ের প্রাক্কালে সেই ধারাবাহিকতার শেষ টানলেন নিজ হাতে সড়ক পরিষ্কার করে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদের সামনের সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।

জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও মোছাঃ রনী খাতুন পরিবেশবান্ধব ও জনসম্পৃক্ত নানা উদ্যোগের কারণে আলোচনায় ছিলেন। যমুনা নদী দূষণমুক্ত করতে তার নেতৃত্বে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এতে গড়ে উঠেছিল নাগরিক সচেতনতা।

একইভাবে ভাইরাল হয়েছিল শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে ইউএনও’র দৌড়ে এগিয়ে যাওয়ার ভিডিও।

এছাড়া পরিবেশ রক্ষা এবং সরকারি সেবার মানোন্নয়নে তার ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বমহলে।

শনিবার তার এই পরিষ্কার পরিচন্নতা অভিযানে অংশ নেন শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবী হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

বদলিজনিত বিদায়ের শেষ মুহূর্তে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাফিজুর রহমান হাফিজ বলেন, শেষ কর্মদিবসের আগে তার এই উদ্যোগ দায়িত্ববোধের গভীর বার্তা দেয়। আর তা হলো ‘দায়িত্ব শেষ হলেও দায়িত্ববোধের শেষ নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

২

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৩

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৪

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৫

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৬

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৭

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৮

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১০

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১১

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১২

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৩

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৪

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৫

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৯

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

২০